jagonews24.com
Latest items from this RSS source.
কুড়িয়ে পাওয়া সোয়া লাখ টাকা মাইকিং করে ফেরত দিলেন ব্যবসায়ী
বরগুনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা মাইকিং করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. বশির উদ্দিন নামের এক কাঁচামাল ব্যবসায়ী। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বরগুনা শিল্পকলা অ্যাকাডেমি সংলগ্ন এলাকায় যথাযথ প্রমাণ সা…
ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের ভেতরে এখন পর্যন্ত ৫ হাজার ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এমনটাই জানিয়েছেন। বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডি…
আজ একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা
মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান চলছে। এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল পাকিস্তানকে হেসেখেলেই হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিরতির দিন। বাংলাদেশ ও পাকিস্তান দুই…
পরিবারের জন্য কেনাকাটা শেষ সাবিলার, তবে...
জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শুটিং ও নতুন কাজ নিয়েই বছরের প্রায় পুরো সময় ব্যস্ত থাকেন তিনি। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শোতেও নিয়মিত অংশ নেন এই অভিনেত্রী। আপাতত তার সময় কাটছে রোজা পালন ও ঈদের কেনাকাটা নিয়ে। ঈদুল ফিতর উপলক্ষে চারদিকে ইতোমধ্যে শুরু হয়েছ…
জুলাই শহীদদের রক্তের ঋণে জাতি আবদ্ধ: জোনায়েদ সাকি
জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ ধারণ করে তাদের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, জুলাই শহীদদের রক্তের ঋণে জাতি আজ আবদ্ধ। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকার, সংসদ নেতা, বিরোধ…
মেরুন শাড়িতে মোহময়ী পূর্ণিমা
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বরাবরই তার স্নিগ্ধ সৌন্দর্য আর পরিমিত রুচির জন্য প্রশংসিত। সময়ের সঙ্গে সঙ্গে তার ফ্যাশন সেন্স হয়ে উঠেছে পরিণত ও পরিশীলিত। সম্প্রতি তার একটি সাজ নজর কাড়ছে ভক্তদের, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার দারুণ মেলবন…
তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’। বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৫৫৭ নম্বর স্টলে কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে। প্রকাশক জানান, এই কাব্যগ্রন্থে সংকলিত সত্তরের বেশি কবিতায় প্রেম, বিচ্ছেদ ও বেদনার চিত…
সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে এ ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি। তবে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আ…
চাঁদপুর ঘাটে আসছে অপরিপক্ব তরমুজ, যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
চাঁদপুর নদীঘাটে প্রতিদিন ট্রলারে করে আসছে হাজার হাজার অপরিপক্ব তরমুজ। বিভিন্ন চরাঞ্চল ও তরমুজ উৎপাদনকারী এলাকা থেকে এসব তরমুজ ট্রলারের মাধ্যমে ঘাটে আনা হচ্ছে। পরে সেখান থেকে পাইকারি ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপযোগে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন। ক্রেতাদের অভিযোগ…
সংসদে রাষ্ট্রপতির ভাষণের আগে বিরোধী দলের হট্টগোল, প্ল্যাকার্ড প্রদর্শন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর বক্তব্য শুরুর আগ মুহূর্তে বিরোধী জোটের সদস্যদের হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম রাষ্ট্রপতির বক্তব্য…
বিএনপির এমপিদের দ্রুত সংবিধান সংস্কার কমিশনে শপথের আহ্বান নাহিদের
বিএনপির সংসদ সদস্যদের অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের স্মরণে বক্তব্যে দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। জুলাই যোদ্ধাদের স…
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা কমেছে
ইরানের সাম্প্রতিক হামলায় ইসরায়েলের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্ত করার সক্ষমতায় বিঘ্ন ঘটছে। সূত্রের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানের সাম্প্রতিক হামলায় শত্রুপক্ষের কয়েকটি শনাক্তকর…
স্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে তালা, অফিস সময়েও মিলছে না সেবা
বান্দরবানে নির্ধারিত অফিস সময়েও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে দিনের পর দিন তালা ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টায় সরজমিনে কার্যালয়টিতে গিয়ে দেখা য…
ইরানের ক্ষেপণাস্ত্র-পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করবে উত্তর কোরিয়া?
উত্তর কোরিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান বনাম ইসরায়েল-মার্কিন চলমান যুদ্ধের ফলে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অবকাঠামো যদি বড় ধ…
রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সময় ওয়াক আউট করেন তারা। এর…
এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সভাপতি নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। তিনি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন। সেই সঙ্গে আগাম…
ফ্যাসিস্ট ও দোসররা যেন সংসদে কথা বলতে না পারে: নাহিদ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্পিকারের কাছে নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জুলা…
বরগুনা-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহমদের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২…
বাংলাদেশের নায়িকারা তো আমার চেয়েও নোংরা জামা পরে : মনিকা কবির
দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাম মনিকা কবির। সম্প্রতি এক পথচারীকে মারধরের ঘটনার পর আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই মডেল। সেই ঘটনার জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। সেখানে তার ছোট পোশাক নিয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পথ…
সাভারে কয়েকশ হকার-দোকানপাট উচ্ছেদ
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে সাভার উপজেলা প্রশাসন। এসময় মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ কয়েকশ হকার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার নিউ মার্কেট বাস …
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব আইপিএলে, দুশ্চিন্তায় ভারতীয় কর্তারা
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার ফলে সৃষ্ট চলমান যুদ্ধের প্রভাব এবার পড়তে পারে ভারতের জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা আইপিএলেও। এরইমধ্যে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটায় কয়েকটি দেশের ক্রিকেট দলের ভ্রমণসূচি এলোমেলো হয়ে গেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্…
যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার টন গম এলো মোংলা বন্দরে
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পঞ্চম চালানের ৫৮ হাজার ৫০০ টন গম খালাস কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এমভি ক্যালাপসো এন’ জাহাজ থেকে এই গম খালাস করা হচ্ছে। এর আগে বুধবার (১১ মার্চ) জাহাজটি বন্দরের …